আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হৃদয়ে আলফাডাঙ্গা'র নানা কর্মসূচি | সময় সংবাদ
আলফাডাঙ্গা প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
দিবসটি উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার হিদাডাঙ্গা গোরস্থান হাফেজিয়া নূরানী ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এক দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাফিজুর রহমান। মোনাজাতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান, এম টি মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বর্ণমালা বই বিতরণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছেন।
