মাদক সেবনে প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর ও হত্যা চেষ্টা, গ্রেফতার-১ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২

মাদক সেবনে প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর ও হত্যা চেষ্টা, গ্রেফতার-১ | সময় সংবাদ

মাদক সেবনে প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর ও হত্যা চেষ্টা, গ্রেফতার-১ | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: 

কলাপাড়ায় মাদক সেবনে প্রতিবাদ করায় মারধর, হত্যা চেষ্টা ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় অভিযুক্ত মাদকাসক্ত যুবক বেল্লাল হোসেন হাওলাদার (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পার্শ্ববর্তী বরগুনা জেলা সদরের গগন স্কুল সংলগ্ন এলাকা থেকে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আল-আমিনের নেতৃত্বে পুলিশ টিম মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করে। পরবর্তীতে শনিবার দুপুরের দিকে বেল্লালকে আদালতে সোপর্দ করে পুলিশ।

  

এর আগে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ও কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ মাদকাসক্ত বেল্লালসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ১৭ জানুয়ারী ২০২২ কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত বেল্লাল পলাতক ছিল।


এদিকে মাদকাসক্ত বেল্লালকে আটক করায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবসহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এবং সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সংগঠন আইনজীবী কল্যান সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে কলাপাড়া থানার (ওসি) মো: জসিমসহ গ্রেফতার অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আইনজীবী কল্যান সমিতি অভিযুক্ত মাদকাসক্ত বেল্লালকে আইনগত সহায়তা প্রদান না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।




Post Top Ad

Responsive Ads Here