রাঙ্গামাটিতে সন্ত্রাস দমন ও উগ্রবাদ প্রতিরোধে সেমিনার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৯, ২০২২

রাঙ্গামাটিতে সন্ত্রাস দমন ও উগ্রবাদ প্রতিরোধে সেমিনার | সময় সংবাদ

রাঙ্গামাটিতে সন্ত্রাস দমন ও উগ্রবাদ প্রতিরোধে সেমিনার | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মান প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে  উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল ১১টায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে পলওয়েল পার্ক মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, কাউন্টার টেরোরিজম ডিএমপির সহকারী পুলিশ কমিশনার রোকসানা ইসলাম সুজানা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমদ প্রমূখ।


এ ছাড়া গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সোহেল উদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


সেমিনারে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গীবাদের কোন স্থান নেই। দেশে সামাজিক ভাবে জঙ্গিবাদ ও উগ্রবাদকে বয়কট করতে হবে। উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ আমাদের সমাজে, রাষ্ট্রে থাকতে না পারে তার জন্য সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পুলিশ এই সন্ত্রাসবাদ ও চক্রান্ত রোধ করতে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে কাজ করছে। জেলার কোথাও কোন জঙ্গীবাদ বা উগ্রবাদ জাতীয় কোন বিষয় সম্পর্কে অবগত হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে অবহিত করার আহব্বান জানান তিনি।


এসময় বক্তারা বলেন, উগ্রবাদ ও জঙ্গীবাদ নির্মূলে অভিভাবকদের ছেলে মেয়ের গতিবিধি ও ইন্টারনেট ব্যবহারের প্রতি খেয়াল রাখতে হবে। এলাকাবাসীকে এলাকায় নতুন কোন অপরিচিত ব্যক্তি দেখা গেলে তার পরিচয় সম্পর্কে অবগত হওয়া উচিৎ। আর সঠিক ধর্মীয় শিক্ষা প্রদান, আলেম সমাজকে কোরআন ও হাদিসের আলোকে সকলকে সঠিক ইসলামের দিক-নির্দেশনা প্রদান ও অন্য কোন ধর্মের সাথে বিরোধ সৃষ্টি করে এমন ধরণের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। ছেলে-মেয়েদের সাংস্কৃতিক ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। 


উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারে গণমাধ্যম কর্মীরা ও জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।




Post Top Ad

Responsive Ads Here