কোম্পানীগঞ্জে উল্লাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

কোম্পানীগঞ্জে উল্লাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা | সময় সংবাদ

কোম্পানীগঞ্জে উল্লাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার(২৪ মার্চ) দিনব্যাপী আবু মাঝিরহাট ও সাইদিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চরহাজারী বড় ঈদগাহের খতিব মাওলানা নুর আহম্মদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ।


ফাউন্ডেশনের আহ্বায়ক রহমত উল্লাহ দিদার এর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ।


এ সময় আরো উপস্থিত ছিলেন আবু মাঝির হাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজ সবক পোস্টমাস্টার শফিউল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক সদস্য নূরনবী বাবুলসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।


প্রতিযোগিতায় বিশটি হাফেজিয়া শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।


Post Top Ad

Responsive Ads Here