আদমদীঘিতে বিশ্ব যক্ষা দিবস পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

আদমদীঘিতে বিশ্ব যক্ষা দিবস পালিত | সময় সংবাদ

আদমদীঘিতে বিশ্ব যক্ষা দিবস পালিত | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৪মার্চ) বেলা ১১টায় উপজেলা হাসপাতাল চত্ত¡র থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।


র‌্যালি শেষে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ ওবায়দুল ইসলাম, আরএমও ডাঃ আজিজুল হাকিম, ডেন্টাল সার্জন ডাঃ শুভজিৎ কুন্ডু, য²া ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি আজমল হোসেন, সাংবাদিক আবু মুত্তালিব মতি, ব্র্যাক প্রোগ্রাম অফিসার রেফায়েত হোসেন প্রমুখ। সভায় বক্তারা য²া রোগ নির্মূলে গনসচেতনতা বৃদ্ধির আহবান জানান।

Post Top Ad

Responsive Ads Here