বোয়ালমারীতে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২

বোয়ালমারীতে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া | সময় সংবাদ

বোয়ালমারীতে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী:

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত স্টেশন মাস্টার আবদুস সাত্তার মোল্যা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





Post Top Ad

Responsive Ads Here