![]() |
বেলকুচিতে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত | সময় সংবাদ |
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে জন্ম-মৃত্যু নিবন্ধনের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪শে মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলার সহকারী কমিশনার ভূমি শিবানী সরকারের সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক যুগ্ন-সচিব এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ কে এম মোফাখখারুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক প্রমূখ। উক্ত সভায় উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

