রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার, যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার, যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ | সময় সংবাদ

রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার, যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ | সময় সংবাদ


আন্তর্জাতিক:

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক নয়, এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে রাশিয়ার এই কূটনীতিকদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর- বিবিসির

 

রিচার্ড মিলস বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে কূটনীতিকদের চলে যেতে বলা হয়েছে, তারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা কূটনীতিক হিসেবে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পাওয়া দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে রুশ কূটনীতিকরা শিষ্টাচারবহির্ভূত কী কাজ করেছেন, তার ব্যাখ্যা দেননি তিনি।


জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেছেন, ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে।


প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সৈন্যদের চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিল। জাতীয় নিরাপত্তা উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।




Post Top Ad

Responsive Ads Here