নিবন্ধিত ২৫০০ জনকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে হাইকোর্টের নির্দেশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

নিবন্ধিত ২৫০০ জনকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে হাইকোর্টের নির্দেশ | সময় সংবাদ

 

"নিবন্ধিত ২৫০০ জনকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে হাইকোর্টের নির্দেশ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


হাইকোর্ট ১৩তম নিবন্ধনধারী ২৫০০ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন।


বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন।


রিটের পক্ষে অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া রায়ের বিষয়টি জানান।


তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ‘এনটিআরসি’ পরিচালনা করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হলেও এনটিআরসিএ তাদের সবাইকে নিয়োগ দেয়নি। এর মধ্যে নিয়োগ বঞ্চিত ২২০৭ জন্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে নিয়োগ পেয়েছেন।


আরো পড়ুন> অস্ত্র মামলায় সুজন রিমান্ডে, কারাগারে পাঁচ আসামি


অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধন প্রাপ্ত ২৫০০ নিবন্ধিতদের নিয়োগে পৃথক ৯টি রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করলেন হাইকোর্ট।


তিনি জানান, রিটকারীগণের মধ্যে রয়েছেন হলেন মো. ওয়ালিউল্লাহ, মো. তৌহিদুর রহমান, মো. বুলবুল আহমেদ, মোখলেছুর রহমান, মো. আনিছুর রহমান, মোছা. ইসরাত শারমিন, প্রদিপ কুমার পাহলান, রহিমা খাতুন, আব্দুল জলিল এবং মোছা. শামীমা খাতুনসহ মোট ২৫০০ জন।


রিট আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।





Post Top Ad

Responsive Ads Here