নিত্যপণ্যের দাম কমানোর আপাতত কোন সুখবর নেই | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

নিত্যপণ্যের দাম কমানোর আপাতত কোন সুখবর নেই | সময় সংবাদ


নিত্যপণ্যের দাম কমানোর আপাতত কোন সুখবর নেই | সময় সংবাদ
নিত্যপণ্যের দাম কমানোর আপাতত কোন সুখবর নেই | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:



বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ‘বিশ্ববাজারে অস্থিতরতার কারণে দেশে নিত্যপণ্যের দাম কমানোর আপাতত কোন সুখবর নেই। বৈশ্বিক অবস্থার কারণে দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।’ বুধবার (১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 



মন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে দেশে ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমদানিকারকদের পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় সবকিছুর দাম বেড়েছে। ডলারের দাম কমানোর জন্য ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। বৈশ্বিক অবস্থার শিকার বাংলাদেশে পণ্যের দাম কমা নিয়ে নতুন কোন সুখবর নেই।’ 



বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চালের দাম বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় দেখভাল করছে। এ বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী চাল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে সারাদেশে অভিযান চলছে। অপরদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মাঝামাঝি সময় থেকে দেশের দারিদ্রসীমার নিচে বসবাস করা এক কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ীমূল্যে সয়াবিন তেল বিক্রি করা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।’ 


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে তেলের লিটার ১৯৮ টাকা হলেও কলকাতায় আজকে ২১৫ টাকা লিটার। সাংবাদিকদের শুধু দেশে দাম বাড়ছে এটি প্রচার করলে জনগণ সঠিক তথ্য পাবে না। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, জার্মানি, ভারতে তেলের দাম কত সেটিও প্রচার করতে হবে। আমরা দোয়া করছি যেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধটা শেষ হয়। তাহলে তেলসহ বিভিন্ন পণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ’



কর্মশালায় রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবির, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। 



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় রংপুর বিভাগের প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দফতরের শতাধিক উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের রংপুর বিভাগীয় কার্যালয়। 



Post Top Ad

Responsive Ads Here