১২ যাত্রী নিয়ে দেশে প্রবেশ করল মিতালী এক্সপ্রেস | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

১২ যাত্রী নিয়ে দেশে প্রবেশ করল মিতালী এক্সপ্রেস | সময় সংবাদ

"১২ যাত্রী নিয়ে দেশে প্রবেশ করল মিতালী এক্সপ্রেস |  সময় সংবাদ"

ডোমার (নীলফামারী) প্রতিনিধি


ভারতের নিউ জলপাইগুড়ি থেকে অভিষেক যাত্রায় ১২ জন যাত্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করল তৃতীয় আন্তঃদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস।


দীর্ঘ ৫৭ বছর পর নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর বুধবার দুপুর ২টা ১২মিনিটে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনে প্রবেশ করে ট্রেনটি। প্রবেশের পর মিতালী এক্সপ্রেসের ভারতীয় চালক ও গার্ডদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ও চিফ ট্রাফিক অফিসার শহিদুল ইসলাম।


এর আগে, সকালে ভারতের কেন্দ্রীয় রেল ভবন থেকে ট্রেনটির অভিষেক যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব।


সরেজমিনে দেখা গেছে, মিতালী এক্সপ্রেস চিলাহাটি রেলস্টেশনে আসার পরই ভিড় জমায় উৎসুক জনতা। সকাল থেকে পুলিশ, রেলওয়ে পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে স্টেশন এলাকায়। মানুষের ভিড় সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালক অসীম কুমার তালুকদার বলেন, এই ট্রেন চলাচলের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের কয়েকটি রাজ্যসহ নেপাল-ভুটানের যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া দীর্ঘদিন পর এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত দাবি পূরণ হলো। সব আনুষ্ঠানিকতা শেষে ২টা ৪২ মিনিটে মিতালী এক্সপ্রেস চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের উদ্দ্যেশ্যে রওনা দেয়।


প্রসঙ্গত, মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এবং ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রোববার ও বুধবার। ট্রেনটি দিনে ৪৫৬ আসন নিয়ে এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে।





Post Top Ad

Responsive Ads Here