কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে চলছে চক্রান্ত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে চলছে চক্রান্ত | সময় সংবাদ

 

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে চলছে চক্রান্ত | সময় সংবাদ

মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 

কুষ্টিয়ায় প্রায় দুই যুগ পর বর্তমানে জিয়ারখী ইউনিয়ন নির্বাচন নিয়ে আনন্দে মেতে আছে সকল ভোটারররা। সাধারণ ভোটারগন বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন দেখে নৌকার  বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আনন্দ উল্লাসে মেতে আছে। 


এরই মধ্যে হঠাৎ জিয়ারখী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হামজার চাচাতো ভাই করিম চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এমন সময় কুষ্টিয়া বিএনপি'র সাবেক এমপি সোহরাব  উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক বাক্কার ও সহ-সভাপতি নজরুল ইসলাম,মিন্টু সহ বিএনপির অনেক কর্মীরা এসে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। কেউ এই দোকানে বসে থাকাকে চক্রান্ত মুলকভাবে ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে। এই ছবি আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। 


আওয়ামী লীগ কর্মীরা জানিয়েছে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিএনপি নেতারা এইসব নকশা সাজিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, ঘটনাটি  সত্য কিন্তু সেখানে আমি না আমার ফুফাতো ভাই বসে গল্প শুনছিলেন।  জিয়ারখী ইউনিয়ন ও কাঞ্চনপুর ইউনিয়নের  বিএনপি নেতাকর্মীরা কুষ্টিয়া বিএনপির সাবেক এমপি সোহরাব উদ্দিনকে নিয়ে এসে ইউনিয়নের মধ্যে হট্টগোল সৃষ্টি করার পায়তারা করছে। 


 ৩ নং ওয়ার্ডের ২ বারের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি আজিজুল বলেন, আমি ঘটনা শুনেছি এবং সঙ্গে সঙ্গেই আমাদের  নেতা আতাউর রহমান আতা ভাইকে ফোনে জানিয়েছি। আমাদের দলের আরেকটি গ্রুপ মনে হয় ছবিটি নি আমার সাধারণ সম্পাদককে ফাসাতে  চাচ্ছেন। আসলে চায়ের দোকানে বসে ছিল অনেকেই। আর একটা দোকানে বসার অধিকার সবার আছে। নেতারা বলেছেন দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।


 ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা আহমেদ বলেন, বিষয়টি আমরা শুনেছি  ও সিনিয়র নেতাদের সাথেই কথা হয়েছে। আমরা সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ২ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে  দ্বিধাদন্দ ভুলে একত্রে কাজ করতে হবে।



Post Top Ad

Responsive Ads Here