![]() |
কুষ্টিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী | সময় সংবাদ |
মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া চৌড়হাস "ফুলতলা ল্যাবরেটরি স্কুল" এর সামনে ( ৮ অক্টোবর ) শনিবার রাতে নিজস্ব বাড়ীতে আরিফুল হক (৪০) নামের এক ব্যাংকারের গোপনাঙ্গ কেটে পালিয়েছে তারই সুন্দরী স্ত্রী। তার স্ত্রীর নাম খালেদা পারভীন। সে যশোর জেলার চুরামনকাঠি এলাকার কাজী হাফিজুল্লাহর মেয়ে।
আহত আরিফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কাচারী খাদিমপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও সোনালী ব্যাংক হরিনারায়নপুর শাখার প্রিন্সিপাল অফিসার।
ব্যাংকার আরিফুলের বড় ছেলে নাজমুস সাকিব রবিবার সকালে জানান, রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটেছে। তখন আমাদের বাসায় কোন ভাড়াটিয়া ছিলনা। তখন এশার আযান হচ্ছিলো। আম্মু তখন আমাকে বলছিলো, তুই নামাজ পড়তে যা, আর দোকান থেকে কিছু নিয়ে আসিস। আমি নামাজ পড়ে দোকান থেকে এসে দেখি আব্বু খুব চিল্লাচ্ছে ও হাতে রক্ত ।আব্বু সবাইকে ডাকাডাকি করছে আর পড়ে যাচ্ছে। তখন আব্বু আমাকে বললো তাড়াতাড়ি অটো ডেকে নিয়ে আয়। তারপর আমি দ্রুত অটো ডেকে নিয়ে আসলাম। তারপর চাচারা এসে আব্বুকে হাসপাতালে নিয়ে আসলো। এর আগে কোন ঝগড়া-বিবাদেরর ঘটনা ঘটেনি। হঠাৎ করেই এমন হয়ে গেলো। তবে আম্মু, আব্বুকে অনেক সন্দেহ করত।
কুষটিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিশেষ অঙ্গের ৮০ ভাগ কেটে পড়ে গেছে৷ কেটে যাওয়া অংশ খুজে না পাওয়ায় বিশেষ অঙ্গ আর ঠিক করা যাবেনা।বর্তমানে রোগী সুস্থ আছে ।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান রবিবার সকালে মুঠোফোনে কল করলে জানান, ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

