ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে শ্যালক নিহত, দুলাভাই আহত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে শ্যালক নিহত, দুলাভাই আহত | সময় সংবাদ

 

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে শ্যালক নিহত, দুলাভাই আহত | সময় সংবাদ

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে রিফাত শেখ (১৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিরাজ বরকতী (৩৫) নামের অপর একজন মারাত্মক হয়েছেন। 


শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ময়না ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে অবস্থিত বরকতীর দোকানে এ দুর্ঘটনা ঘটে। 


আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সম্পর্কে শালা-দুলাভাই। উভয়ের বাড়িই উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবু তৈয়ব বরকতীর ছেলে মো. মিরাজ বরকতীর একই ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে একটি মুদির দোকান আছে। দোকানের ফ্রিজটি নষ্ট হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে ফ্রিজটির কম্প্রেসর ঝালাই করে নিজেই লাগাতে যান। এ সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়ে পাশে দাঁড়ানো মিরাজ বরকতীর শ্যালক রিফাত শেখ (১৫) ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে রিফাতের মাথার ঘিলু বের হয়ে যায়। নিহত রিফাত গৌরিপুর গ্রামের রবিউল শেখের ছেলে। বিস্ফোরণে মারাত্মক আহত মিরাজ বরকতীকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল চক্রবর্তী বলেন, আহত মিরাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 



Post Top Ad

Responsive Ads Here