![]() |
| জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার র্যালী ও আলোচনা সভা |
মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর নেতৃত্বে পৌর চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর পরে পৌর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন প্রমুখ।
র্যালীতে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, আল মামুন, মীর জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আব্দুর রহিম সহ মেহেরপুর পৌরসভার কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

