মালদ্বীপে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৯, ২০২২

মালদ্বীপে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন | সময় সংবাদ

মালদ্বীপে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন | সময় সংবাদ
 


মহিনুর রহমান,মালদ্বীপ প্রতিনিধি:

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজ ০৯ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ কর্তৃক এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 


অনুষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ননা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা জনাব তাজুল ইসলাম।


সবশেষে দেশ, জাতি  মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here