আদমদীঘিতে চার মাদককারবারি হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

আদমদীঘিতে চার মাদককারবারি হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার | সময় সংবাদ

আদমদীঘিতে চার মাদককারবারি হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১ গ্রাম হেরোইন ও সাড়ে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। 


গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর ইউসুফ আলীর ছেলে আব্দুল মমিন বাবু (৩৬), উপজেলা উথরাইল গ্রামের আব্দুল গনির ছেলে রাহুল হোসেন পান্থ (২৬), বড় আখিড়া  গ্রামের শুকুর আলীর ছেলে ইদল (৩৫) ও সুদিন গ্রামের আজিজার প্রমানিকের ছেলে হাসান প্রামানিক (৩০)। এ ব্যপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও তাদের নিকট থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here