
কথিত সাংবাদিকের নামে চারঘাট কৃষি দপ্তরের থানায় অভিযোগ | সময় সংবাদ
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
কথিত সাংবাদিকের নামে রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি অধিদপ্তর চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কৃষিখাতে সরকারী বরাদ্দের অনিয়মের কথা বলে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেছে কথিত এক সাংবাদিক।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার পত্রিকার প্রতিনিধিকে বলেন, বিভিন্ন সময়ে কথিত সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে অপ্রাসঙ্গিত বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে কথা বলে এবং অর্থ আদায়ের ইঙ্গিত দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার চারঘাট উপজেলার উপ-কৃষি কর্মকর্তা নুর-নাহারকে সাংবাদিক পরিচয়ে একজন ফোন করে। ওই সময় সরকারী বরাদ্দে অনিয়ম আছে এমন তথ্য উন্মোচন করে। পক্ষান্তরে সংবাদ প্রকাশ না করার অঙ্গিকারে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চলমান এই ঔদ্ধত্ব আচরনের কারনে জেলা কৃষি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের পরামর্শে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটও একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
চারঘাট মডেল থানা কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, কৃষি অধিদপ্তর থেকে একটি অভিযোগ থানায় হয়েছে এমনটা শুনেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিভিন্ন কর্মসূচীর সঙ্গে রয়েছেন। যার কারনে তিনি বিস্তারিত বলতে পারছেন না। তবে অপরাধিকে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
কথিত সাংবাদিকের নামে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে চারঘাট মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধি যথাযথ শাস্তিপাবে এমনটাই জানান ইউএনও সোহরাব হোসেন।
সময় সংবাদ/এনটি
