ফরিদপুরের নানা আয়োজনে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৮, ২০২৩

ফরিদপুরের নানা আয়োজনে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

 


ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে সেখান থেকে একটি বন্যার্ঢ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। 


সেখানে এক আলোচনা সভায় ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক, চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিঠন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। 


পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। 

Post Top Ad

Responsive Ads Here