ফরিদপুর ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৯, ২০২৩

ফরিদপুর ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

 


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‌


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। 


এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান, এফডিএ নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম প্রমুখ। 


এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা ডেঙ্গু সচেতনতা বাড়তে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ১০ হাজার লিফলেট বিতরণ কার্যক্রম উপজেলা এবং পৌরসভায় শুরু করব। এ কাজে তিনি বিভিন্ন শ্রেণি পেশার সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।  


আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি সচেতনতা বিষয়ক র‌্যালী বের হয়ে অফির্সাস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তার পাশে ডোবায় কীটনাশক ও ফগার মেশিন চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সহ অন্য অতিথিরা। 

Post Top Ad

Responsive Ads Here