নগরকান্দার বিনোদীয়া বাজারে ‌আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি দোকান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩

নগরকান্দার বিনোদীয়া বাজারে ‌আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি দোকান

নগরকান্দার বিনোদীয়া বাজারে ‌আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি দোকান
নগরকান্দার বিনোদীয়া বাজারে ‌আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি দোকান  


ফরিদপুর:

ফরিদপুরের  নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। 


জানা গেছে আজ সোমবার আনুমানিক  ভোর রাত ৪ টার দিকে  আগুন লেগে  ঐ ৫ টি দোকান পুড়ে ছাঁই হয়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরমধ্যে  অলিম্পিক ইন্ডাস্ট্রি লিঃ,এটি হক লিঃ, কোকোকোলা ফুডস, আকিজ গ্রুপ, লাবনী জুস, আবুল খায়ের গ্রুপ, পুষ্টি বিস্কুট, নিউ লাইফ কোম্পানিসহ ৮/৯ টি কোম্পানির ডিলার শিপ ছিলো বলে জানা গেছে।


খবর পেয়ে সালথা ও নগরকান্দা থানা ফায়ার সার্ভিস এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত সম্পর্কে নির্দিষ্ট কোন কারন এখনো তারা জানতে পারেননি তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন।


মোঃরিফাত ইসলাম

Post Top Ad

Responsive Ads Here