নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩

নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ



ফরিদপুর প্রতিনিধি : 

নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা দুইটার সময় ফরিদপুর জাকের পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বাদ জুম্মা শহরের শাহ্ ফরিদ দড়গা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তারা ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। 



তারা বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন হলেও জাতিসংঘ এবং ওআইসি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাদের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। তারা শুধু কথায় কথায় মানবতার বুলি আওড়ালেও ফিলিস্তিনি জনগণদের উপর ‌দীর্ঘদিন ধরে এই নির্মম অত্যাচারের ‌কথা স্বীকার করতে লজ্জাবোধ করেন। বক্তারা ইসরাইলি সকল পণ্য ‌বর্জন একই সাথে ‌ অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য ‌ জাতিসংঘের নিকট আহ্বান জানান। 



মানববন্ধনে জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা এক এর সভাপতি মোহাম্মদ রাজ্জাক বেপারী, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক ২ এর সভাপতি ডা. মোঃ ফজলুল হক, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক ৩ এর সভাপতি কৃষক মহিউদ্দিন ফকির, জেলা জাকের পার্টি যুবফন্ট্রের সভাপতি টিটু খান এছাড়াও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।



এদিকে এই সমাবেশকে সফল করতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জাকের পার্টির নেতা কর্মীরা বিক্ষোভ মানববন্ধন ও মিছিল। 

Post Top Ad

Responsive Ads Here