ভোলায় ভূমিদস্যু ও মহিষ মালিকদের অতিষ্ঠে নির্ঘূম ভূমি মালিক ও কৃষক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৫, ২০২৩

ভোলায় ভূমিদস্যু ও মহিষ মালিকদের অতিষ্ঠে নির্ঘূম ভূমি মালিক ও কৃষক

ভোলায় ভূমিদস্যু ও মহিষ মালিকদের অতিষ্ঠে নির্ঘূম ভূমি মালিক ও কৃষক
ভোলায় ভূমিদস্যু ও মহিষ মালিকদের অতিষ্ঠে নির্ঘূম ভূমি মালিক ও কৃষক


একে এম গিয়াসউদ্দিন,ভোলা:

ভোলাসদর  মেঘনা নদীর মাঝে জেগে উঠা দক্ষিণ গাজিপুর ও চরগাজিপুরে ভুমিহীন জমির মালিকদের যখনই বেঁচে থাকার নতুন স্বপ্ন বুননের হাত ছানি দিচ্ছে ঠিক তখনই ভুমিদস্যু ও মহিষ মালিকদের প্রভাব ও অতিষ্ঠে নির্ঘূমে রাতজাপন করছেন প্রকৃত জমির মালিক ও চরের আবাদি কৃষকেরা।


 গাজিপুর চরের প্রকৃত জমির মালিকগন  নিজ নিজ জমিতে রবিশস্য ও বোরোধান আবাদকরে তাদের জীবিকা নির্বাহ করছে।বিগত কয়েক বছর উক্ত জমিতে চাষাবাদ করে আসছে। বর্তমানে  নাম মাত্র কিছু জমির মালিক পুরো চরকে নিজেদের কব্জায় নিয়ে সাধারণ জমির মালিকদের চর থেকে উৎখাত  করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে। এদের সাথে যোগ দিয়েছে মহিষ মালিকগন। চরের চাষাবাদ কৃত জমির ফসল মহিষ দিয়ে বিনষ্ট ও চরের জমির মালিকদের নির্মাণ ঘর দখল করে খারাপ প্রকৃতি মহিলা রেখে জমির মালিকদের নামে মিথ্যা মামলা দিবে বলে হুমকি দিচ্ছে।


 চরমালিক সমিতি চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা এবং  প্রবীণ আওয়ামীলীগ নেতা

আলহাজ্ব আবদুর রব মাষ্টার বলেন আমাদের জমির মালিকগন আজ কয়েকবছর ধরে চরে জমিতে চাষাবাদ করে আসছে এখন নাম মাত্র কিছু জমির মালিকদের  ওয়ারিশ গন যাদের জমি মেঘনা নদীর মাঝে নির্মজিত তারা কিছু ভুমিদৃস্য ও মহিষ মালিকদের নিয়ে চাষাবাদ বাধাগ্রস্ত করছে এবং চরের ঘরদখল ও জমি দখল করার জন্য উঠে পরে লাগছে।


তাই  সাধারণ জমির মালিকদের এসব দুর্বৃত্তদের হাত থেকে গাজিপুর চরের মালিকদের ফসল রক্ষা করা,ও এদের চক্রান্তের   হাত থেকে   জানমাল  রক্ষা করার জন্য ভোলা জেলাপ্রশাসক ও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এর সুদৃষ্টি কামনা করছেন।


গাজিপুর চর মালিক  পরিষদ এর প্রধান সমন্বয়কারী মোঃ সিরাজ উদ্দিন মাল বলেন বর্তমানে  গাজিপুর চরের কিছু জমির মালিকদের ওয়ারিশ  যাদের জমি এখন নদীর মধ্যে তারা কিছু প্রভাবশালীদের আশ্রিত হয়ে চর দখল করার পায়তারা করছে।হয়তো যে কোন সময় চরে সংঘাত হতে  পারে, তাই ২নং ইলিশা ইউনিয়নের অন্তর্গত গাজিপুর চরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও দুর্বৃত্তের হাতে থেকে সাধারণ জমির মালিকদের ফসল রক্ষার করার জন্য জেলা প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছি।


 চর মালিক পরিষদের সভাপতি বাহার মাষ্টার বলেন  চরের জমির দলিল খতিয়ান মোতাবেক যাদের জমি উপরে চাষাবাদ যোগ্য তারা ভোগ দখলে থাকবে, আর যাঁদের জমি নিচে নদীর ভিতরে আছে তারা জোড় করে অন্যর জমি দখল করার যে পায়তারা করছে তা উচিৎ নয়।

সাধারণ জমির মালিকদের হুমকিদিয়ে চর দখল করার চক্রান্তের হাত থেকে রক্ষা জমির ফসল রক্ষা করতে ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়  ও ভোলাসদর প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছি।

Post Top Ad

Responsive Ads Here