চারঘাটে যুব দিবস উদযাপন, ৩লক্ষ ৪০হাজার টাকার চেক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০১, ২০২৩

চারঘাটে যুব দিবস উদযাপন, ৩লক্ষ ৪০হাজার টাকার চেক বিতরণ

চারঘাটে যুব দিবস উদযাপন, ৩লক্ষ ৪০হাজার টাকার চেক বিতরণ
চারঘাটে যুব দিবস উদযাপন, ৩লক্ষ ৪০হাজার টাকার চেক বিতরণ


 চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য স্লোগানে যুব দিবস উদযাপন করেছে চারঘাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে উদ্যোক্তা বৃদ্ধি পেয়েছে। 


সরকারী-বেসরকারী চাকুরী পেছু না ছুঁটে ক্ষুদ্র ঋণ নিয়ে অনেক বেকার যুবক তাদের আয়ের শক্ত অবস্থান করে নিয়েছে। নিজের প্রচেষ্টা এবং সরকারের সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলে স্মার্ট যুব, সমৃদ্ধ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রকৃত রূপ নিচ্ছে বলে বক্তব্য দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাঃ সম্পাদক ফকরুল ইসলাম।  


চারঘাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যন ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ওই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন।  


পরিশেষে উপজেলার বিভিন্ন এলাকার পশু পালন ও কুটির শিল্পে উপর দক্ষ উদ্যোক্তদের মাঝে ৩ লক্ষ ৪০ হাজার চেক বিতরণ করেন ইউএনও এবং চেয়ারম্যান। ওই সময় তাদের কাজের বিষয়ে নিয়ে আলোকপাত করেন। আগামীতে আরো সমৃদ্ধ দেশ উপহার নিয়ার প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  


Post Top Ad

Responsive Ads Here