ডেঙ্গু প্রতিরোধে ফগার যন্ত্র উপহার দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০২, ২০২৩

ডেঙ্গু প্রতিরোধে ফগার যন্ত্র উপহার দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ফগার যন্ত্র উপহার দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ফগার যন্ত্র উপহার দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

হঠাৎ ডেঙ্গু প্রকপ বেড়ে যাওয়াই চারঘাট উপজেলা জনতার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১০জন মৃতু হয়েছে। 


সম্প্রতী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ৫টি উচ্চ ক্ষমতা সম্পূর্ন ডেঙ্গ প্রতিরোধ ফগার যন্ত্র এবং ৬১৫ লিঃ ডাইনাফগ এরোসল পদার্থ উপহার দিয়েছেন চারঘাট উপজেলায়। প্রাথমিক পর্যায়ে উপহারটি গ্রহন করেন পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলাম, ইউএনও সোহরাব হোসনে এবং পৌর মেয়র একরামুল হক।  


সারাদেশের ন্যায় এই উপজেলায় ডেঙ্গু আক্রান্ত্র রোগী হু হু করে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের লোকজন অসচেতনার কারনে ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে। অনেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ার পরে চিকিৎসা সেবা নিতে ছুঁটে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ সময়ে চিকিৎসা কোন কাজে আসে না, বরং বিড়ম্বনা বৃদ্ধি হয় এবং সমাজে আতঙ্ক সৃষ্টি হয়। সর্বপরি সচেতনায় ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্র। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপহার এই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে বলে জানান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা চিকিৎসক আশিকুর রহমান।   


চারঘাট পৌরসভা ও উপজেলায় প্রায় ২লক্ষ ৫০হাজার মানুষ বসবাস করছে। ওই সময় পৌর সভার একটি ফগার যন্ত্র দিয়ে ডেঙ্গ প্রতিহত করতে ক্লান্ত হয়ে পড়ছে সংশ্লিষ্ট দপ্তর। পৌরসভার মধ্যে এদেশের স্বনামধন্য বাংলাদেশ পুলিশ একাডেমি ও রাজশাহী ক্যাডেট কলেজ অবস্থিত। যেখানে প্রতিনিয়ত সার্বিক সেবা প্রদান করতে হয়। অপরদিকে পৌরবাসী, উপজেলার বাসীন্দাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী দপ্তরে ডেঙ্গ প্রতিরোধ করা খুবই কঠিন বিষয়। ওই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপহার “ফগার যন্ত্র” সুনামের দাবিদার বলে জানান, উপজো চেয়ারম্যান, ইউএনও এবং পৌর মেয়র।

Post Top Ad

Responsive Ads Here