কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০১, ২০২৩

কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ


কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ
কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ


পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচির পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ও কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, হরতাল অবরোধের নামে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, কাউখালীতে হরতাল অবরোধের নামে কেউ আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশের।

Post Top Ad

Responsive Ads Here