সালথায় ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া, খালেদা জিয়া ও কে. এম. ওবায়দুর রহমানের জন্য বিশেষ দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১১, ২০২৬

সালথায় ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া, খালেদা জিয়া ও কে. এম. ওবায়দুর রহমানের জন্য বিশেষ দোয়া মাহফিল

সালথায় ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া, খালেদা জিয়া ও কে. এম. ওবায়দুর রহমানের জন্য বিশেষ দোয়া মাহফিল

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাবেক মহাসচিব কে. এম. ওবায়দুর রহমানের মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার মাঝারদিয়া বাজার নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।


সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান (রাজ)।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহসভাপতি আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠু, সহসাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক আকরাম হোসেনসহ উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here