বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত রাজা মিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১১, ২০২৬

বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত রাজা মিয়া

বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত রাজা মিয়া
বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত রাজা মিয়া

 


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিআইডব্লিউটিসির ডেপুটি চিফ পার্সোনেল ম্যানেজার মো. রাজা মিয়া।


নির্বাচনে তিনি ‘ফজলে রাব্বি-জাফর-তানভীর’ প্যানেল থেকে ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকাসহ দেশের আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজধানীর বাংলামটরস্থ প্রধান কেন্দ্র ছাড়াও নারায়ণগঞ্জ, পাটুরিয়া, চাঁদপুর, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নবনির্বাচিত সহ-সভাপতি মো. রাজা মিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের প্রবীণ চিকিৎসক মো. নুরুল ইসলাম মিয়ার ছেলে। তার বিজয়ের খবরে কর্মস্থলের সহকর্মীদের পাশাপাশি নিজ এলাকাতেও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।


বিজয়ের পর ভোটার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. রাজা মিয়া বলেন, “কর্মকর্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং বিআইডব্লিউটিসির সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও কার্যকর করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

Post Top Ad

Responsive Ads Here