মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রধান হাতিয়ার: অ্যাডভোকেট হেমায়েত হোসেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রধান হাতিয়ার: অ্যাডভোকেট হেমায়েত হোসেন

 

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রধান হাতিয়ার: অ্যাডভোকেট হেমায়েত হোসেন
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রধান হাতিয়ার: অ্যাডভোকেট হেমায়েত হোসেন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই সবচেয়ে কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।


শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, "যুবসমাজকে যদি নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা যায়, তাহলে তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।"


তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের চেতনা গড়ে তোলে। তাই তরুণদের মাঠমুখী করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


শুধু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েই ক্ষান্ত হননি অ্যাডভোকেট হেমায়েত হোসেন। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি নিজ উদ্যোগে চরনারানদিয়া ইয়াং একাদশ দলের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেন। তাঁর এ মানবিক ও ক্রীড়াবান্ধব উদ্যোগ উপস্থিত দর্শক, খেলোয়াড় এবং স্থানীয়দের প্রশংসা কুড়ায়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত সর্দার, সহকারী শিক্ষক শাহনেওয়াজ সিকদার রিপন, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিটলার খান, বিশিষ্ট সমাজসেবক সাইফার সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Post Top Ad

Responsive Ads Here