সাকিব-সোহানকে শাস্তি দিল আইসিসি।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ১৭, ২০১৮

সাকিব-সোহানকে শাস্তি দিল আইসিসি।।

সময় সংবাদ ডেস্কঃ
গতকাল শুক্রবার (১৬ মার্চ) রাত থেকেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে একটা ভয় কাজ করছিল। কারণ, ম্যাচের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় জড়িয়ে পড়ে সাকিব ও সোহান। তাদের বড় ধরণের কোন শাস্তি হবে কি না তা নিয়ে ভীত ছিল দেশের গোটা ক্রিকেট প্রেমীরা। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে সাকিবদের শাস্তির মাত্র নিয়ে অনেক লেখালেখি হয়েছিলো। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে তাদের শাস্তির বৃত্তান্ত।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও গত ম্যাচে না খেলা নুরুল হাসান সোহান উভয়কেই ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। কারণ দু'জনেই আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ১ ভঙ্গ করেছেন। আর এ কারণে তাদের ঝুলিতে জমা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
যদিও দুজন শাস্তি পেয়েছেন ভিন্ন দুই কারণে। সাকিব ভেঙেছেন আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল নম্বর ২.১.১ (এমন আচরণ যা কিনা ক্রিকেট খেলার স্পিরিট বিরোধী)। নুরুল হাসান ভেঙেছেন আর্টিকেল নম্বর ২.১.২ (এমন আচরণ যা কিনা ক্রিকেট খেলার সুনাম নষ্ট করেছে)। অবশ্য দু'জনই নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনেও নিয়েছেন।
অপরদিকে ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, 'শুক্রবারের (১৬ মার্চ) ঘটনা হতাশাজনক ছিল, যেহেতু আপনি দেখতে চাইবেন না যে যেকোন লেভেলের ক্রিকেটে খেলোয়াড়রা এমন আচরণ করছে মাঠে। আমি বুঝতে পারি ম্যাচের অবস্থা বিবেচনায় ফাইনালে যাওয়া নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল। কিন্তু এই দুই খেলোয়াড়ের আচরণ মেনে নেয়ার মতো ছিল না। যদি অনফিল্ড ও অফফিল্ড আম্পায়াররা হস্তক্ষেপ না করতো ঘটনা আরও খারাপ হতে পারতো।'
প্রসঙ্গত, শুক্রবার (১৬ মার্চ) রাতে দলীয় সূত্র জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রড সাকিবকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানাসহ একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। ডিমেরিট পয়েন্ট পেয়েছেন একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহানও।
এর আগে ভারতীয় ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার টাইগার দলপতি সাকিব আল হাসানের কর্মকাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র কাছে নালিশ রাখলেন সর্বোচ্চ শাস্তি। তিনি বলেন, সাকিব অতি আবেগি হয়ে অন্যায় করেছে তার সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত।
আগামী রবিবার (১৮ মার্চ) ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী ভারত। এদিকে হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে শেষ ওভারের নাটকীয় ভাবে জয় পায় বাংলাদেশ।

Post Top Ad

Responsive Ads Here