মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৪-১৮)
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ আরুনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, শেখ সাঈদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ,গাংনী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাবদ্দিন মোল্লাা, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। মানবন্ধন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। মানববন্ধনে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, জনগণের সংগ্রামের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।