মেহেরপুরে মাদক মামলায় দুই জনের ৫ বছর করে কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৫, ২০১৮

মেহেরপুরে মাদক মামলায় দুই জনের ৫ বছর করে কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর (২৪-০৪-১৮)


মেহেরপুরে মাদক মামলায় দুই জনের ৫ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের যুগ্ম জেলা জজ মোঃ তাজুল ইসলাম ওই আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দেওয়া হয়েছে। দন্ডিতরা হলো মেহেরপুর শহরের বেড়পাড়ার কাজী মসলেম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজ উদ্দিনের ছেলে শেরেগুল ইসলাম।
মামলা বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন ১৯০ পুরিয়া হেরোইনসহ দুজনকে আটক করে ডিবির এস আই জালাল উদ্দিন। ওই দিনই তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৫ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।এ মামলায় রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামী পক্ষে মিয়াজান আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here