নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুরের
চরভদ্রাসন উপজেলা প্রশাসন মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৮ খ্রিঃ
পালন করেছেন। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য
র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজার চত্তর প্রদক্ষিনের পর রোকন
উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, যুব উন্নয়ন অফিসার এ.কে.এম. আনোয়ারুল করিম ও মৎস্য অফিসার মালিক তানভির আহাম্মেদ প্রমূখ।