চরভদ্রাসনে আওয়ামীলীগের জনসভা সম্পন্ন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২১, ২০১৮

চরভদ্রাসনে আওয়ামীলীগের জনসভা সম্পন্ন !

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর চরদ্রাসন উপজেলায় আজ শনিবার দুপুর ১২ টায় চরভদ্রাসন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়,এতে প্রচুর লোকসংখ্যা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারনে কর্মীসভা জনসভায় রুপ নেয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা,সদরপুর,চর ভদ্রাসনের গনমানুষের নেতা,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব কাজী জাফর উল্লাহ সাহেব।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চর ভদ্রাসনের কৃতি সন্তান সাবেক এফ.বিসি.সি.আই সভাপতি হামীম গ্ররুপের চেয়ারম্যান জনাব এ,কে, আজাদ সাহেব এবং আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক এম,পি, জনাব হাফিজ আহমেদ মজুমদার ।

সভায় আরো উপস্থিত ছিলেন,  সদরপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব শফি কাজী, সাবেক এম,পি, মোশারফ হোসেন ও সালেহা মোশারফের ছেলে লিপু কাজী। সভায় সভাপতিত্ব করেন চর ভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও চর ভদ্রাসন ইউনিয়নের  চেয়ারম্যান জনাব আজাদ খান।।সভাটি পরিচালনা করেন চর ভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব হাফেজ কাউাছার।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফীউদ্দীন খালাসি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত ,সাবেক ছাত্রনেতা আবুল বাশার শিকদার,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক শামীম মীর মালত,থানা ছাত্রলীগ সাধারন সম্পাদক মিজান শিকদার সোহেল হোসেন ও স্থানিয় নেতা কর্মী বৃন্দ।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“আওয়ামীলীগ সরকার কথা দিয়ে কথা রাখে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দেই না,বলেছিলাম পদ্মা ভাঙন রোধ করব তাই ৩৪২ কোটি টাকার প্রকল্প এনেছি ,একনেক হয়েগেছে”
এছাড়া তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আশ্বাস দেন,চরহরিরামপুরে একটি কমিউনিটি ক্লিনিক করার কথা বলেন এবং আলোচনা সভায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করনের কথা বলা হয়।
সভায় প্রত্যেক বক্তা আওয়ামীলীগ ও নৌকায় ভোট চান এবং আওয়ামীলীগে ভোট দিলে দেশের উন্নয়ন হবে ব্যাক্ত করেন।

Post Top Ad

Responsive Ads Here