সময় সংবাদ ডেস্কঃ
ফরিদপুরের সন্তান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার
মোশাররফ হোসেন এমপি বলেছেন, পদ্মা নামে নতুন বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত
নিয়েছে সরকার, যার হেডকোয়ার্টার হবে ফরিদপুরে। শনিবার সকালে ফরিদপুর শহরের
জসিম উদ্দীন হলে সদর উপজেলার ১১ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও
সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
একথা বলেন। তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও এ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে
অংশগ্রহন করার নিয়ম নেই, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই
সুযোগ করে দিয়েছে।
এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯৯জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এসময় পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক মোল্লা, ইউএনও প্রভাংশু সোম মহান, নবনির্বাচিত কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমূখ বক্তব্য রাখেন।