বিশেষ প্রতিবেদক: আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ
অনুসন্ধানের অংশ হিসেবে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে
আজাদকে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পরিচালক মীর
জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত চিঠিতে এ কে আজাদকে ৯ মে সকাল ১০টায় দুদকে
হাজির থাকতে বলা হয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ এপ্রিল নির্ধারিত ছিল। দেশের বাইরে থাকার কারণে ওই দিন সকালে তিনি সময় চেয়ে দুদকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাঁচ সপ্তাহ সময় দিয়ে তাঁকে ৯ মে দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানা যায়, এ কে আজাদের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানতে তাঁকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়।