সব দেশের সাথে সু-সম্পর্ক রাখতে চায় সরকার- ওবায়দুল কাদের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৫, ২০১৮

সব দেশের সাথে সু-সম্পর্ক রাখতে চায় সরকার- ওবায়দুল কাদের

বিশেষ প্রতিবেদক : উন্নয়নের স্বার্থে সরকার সব দেশের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলতে চায়, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই দিনের ভারত সফর শেষে মঙ্গলবার বিকেলে, দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। ছিটমহল বিনিময়ের মতোই তিস্তা সমস্যারও সমাধান হবে বলেও এসময় আশাবাদ প্রকাশ করেন ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সাথে আওয়ামী লীগ প্রতিনিধি দলের ভারত সফরের কোনো সম্পর্ক নেই। নির্বাচন দেশের অভ্যন্তরীন বিষয়, জনগণই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Post Top Ad

Responsive Ads Here