মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৬, ২০১৮

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু





মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর গ্রামে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে বজ্রপাতে রাইপুর গ্রামের দিন-মজুর লালু হকের ২টি গরু মারা যায়।
স্থানীয় সমাজ-সেবক বুলবুল আহমেদ জানান,রাতে প্রচন্ড বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়। বৃষ্টির এক পর্যায়ে প্রচন্ড শব্দে একটি বজ্রপাত লালু হকের গরুর গোয়াল ঘরে পড়ে। এ সময় তার ২টি গরু গোয়াল ঘরেই মারা যায়।

গরুর মালিক লালু হক জানান,রাতে যখন বৃষ্টি হচ্ছিল,আমরা ঘরে শুয়ে ছিলাম। এ সময় আনুমানিক রাত ১টার দিকে প্রচন্ড শব্দে বজ্রপাত আমার গরুর গোয়াল ঘরে পড়ে। বজ্রপাত পড়ার কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে দেখি গরু দুটি মারা গেছে।

Post Top Ad

Responsive Ads Here