মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামে টর্নেডতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সম্প্রতি টর্নেডতে ক্ষতিগ্রস্থ সদর উপজেলার আমঝুপি গ্রামের ১৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন এবং প্রতিটি পরিবারের জন্য ৬ হাজার টাকা করে চেক বিতরন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় জেলা প্রশাসক বলেন, মানবতার সেবায় বর্তমান সরকার কাজ করে চলেছে। যে কোন দূর্যোগে সরকার আপনাদের পাশে রয়েছে।
এসময় জেলা ত্রান ও পূনঃ কর্মকর্তা মোঃ ওলিউদ্দীন আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউপি সদস্য আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ মে রাতে আকস্মিক টর্নেডতে সদর উপজেলার আমঝুপি গ্রামসহ আমঝুপি ইউনিয়নের আশপাশের গ্রামের কাঁচা-পাকা বাড়ি, গাছ পালাসহ ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাব অনুযায়ী কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ।


