কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় ওয়ালটন গ্রুপের অতিঃ পরিচালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৩, ২০১৮

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় ওয়ালটন গ্রুপের অতিঃ পরিচালক নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত আটটায় উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক টাঙ্গাইল সদর উপজেলার কচুয়াডাঙ্গা এলাকার আব্দুল করিমের ছেলে।

তিনি গাজীপুরের চন্দ্রা এলাকায় ওয়াল্টনের হেড অব কমপ্লায়েন্স সেকশনের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, রাতে রাজ্জাক ঘাটাইল থেকে মোটর সাইকেল যোগে টাঙ্গাইল ফেরার পথে কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

এসময় পিছন থেকে অপর একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরবর্তীতে ওই রাস্তায় চলাচলরত এক সিএনজি চালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শফিকুল ইসলাম সজিব জানান, অতিরিক্ত রক্তক্ষরনের কারনে রাজ্জাকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নিহত রাজ্জাকের শরীর থেকে বাম হাত ও পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

Post Top Ad

Responsive Ads Here