গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশ হাইকোর্টের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৬, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশ হাইকোর্টের

  1. মইনুল ইসলাম,গাজীপুর;
  2. গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
  3. রোববার দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
  4. গাজীপুর সিটির সীমানা নিয়ে শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলামের দায়ের করা এক রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট এ স্থগিতাদেশ দেন।
  5. আদালতে নির্বাচন স্থগিতের পক্ষে শুনানি করেন আইনজীবী জি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

Post Top Ad

Responsive Ads Here