টাঙ্গাইলের কালিহাতীতে মাদ্রাসা অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

টাঙ্গাইলের কালিহাতীতে মাদ্রাসা অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ আবুল হাশেমের অপসারনের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণ অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা, দূর্ণীতি, অর্থ আতœসাৎ ও রাষ্ট্রবিরোধী জঙ্গী তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগ এনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তারা বলেন, অধ্যক্ষ আবুল হাশেম স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির সংগঠনের সাথে জড়িত। তিনি বিভিন্ন সময় এ এলাকায় জঙ্গি তৎপরতায়
সহায়তা করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। ইতি পূর্বে গোহালিয়াবাড়ী থেকে দুই নারী জঙ্গি সদস্য কে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে ছিল তাদের সাথে অধ্যক্ষের যোগসুত্র ছিল। এলাকাবাসী বলেন, মাদ্রাসার নিয়োগ বানিজ্যে ৩৫ লাখ টাকা, মাদ্রাসার পুকুর ও ২৯ বিঘা জমি লিজের, পরীক্ষর্থীদের ফরমপূরণের আদায়কৃত অতিরিক্ত টাকাসহ প্রায় কোটি টাকা হিসাব না দিয়ে অধ্যক্ষ আত্মসাৎ করেছেন।
তার বিরুদ্ধে শিক্ষার্থী,অভিভাবক, মাদ্রাসার পরিচালনা পরিষদসহ সর্বস্তরের মানুষ ফুসে ওঠায় সে মাসাধিক সময় ধরে পলাতক রয়েছে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহআলম মাষ্টার, সদস্য আব্দুল হামিদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মন্ডল, ওই প্রতিষ্ঠানের শিক্ষক আলমগীর হোসেন, গ্রামবাসীর পক্ষে খায়রুল আলম, ইউপি সদস্য সুলতান মাহমুদ ফকির, সংরক্ষিত ইউপি সদস্য মোর্শেদা খানম ডলি, শিক্ষার্থী লোমান, সোলেমান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here