নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশ উপজেলায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লাল মিয়া (৫৫)কে আটক করেছে পলাশ থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোড়াশাল চরপাড়া নামক গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত লাল মিয়া ঘোড়াশাল চরপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, আটককৃত লাল মিয়া দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই আনোয়ার হোসেন ও মোস্তাক আহম্মেদ বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

