ঘাটাইলে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৭, ২০১৮

ঘাটাইলে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ।। SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে একই রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আতœহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার বগা (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকাল ১০ টায় পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো বগা (মধ্যপাড়া) গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে খাদিজা খাতুন (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা কাজী ঢাকায় গার্মেন্টসে চাকুরী করার সময় প্রথম স্ত্রী রেখে ৩ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী লুচিয়া মামুদপুর গ্রামের জোয়াহের আলী মেয়ে সুমাইয়া বেগম আদালতে মামলা করলে সে দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে ঢাকায় চলে যায়। সে ঢাকা থেকে বাড়ী আসলে পরিবারের সবাই দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে বললে ওই রাতেই বাড়ীর পাশে আমগাছে দুইজন ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে।
তার প্রথম স্ত্রী সুমাইয়া বেগম জানান, আমার সাথে ওর কোন দ্ব›দ্ব ছিল না। ৩ দিনের মেয়ে তামান্নাকে রেখে সে ঢাকায় বিয়ে করেছে। আমি আমার বাবার বাড়িতেই থাকি।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান,দ্বিতীয় স্ত্রীকে ছাড়তে পারবে না বলে হয়তো আবেগে আতœহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here