ঘাটাইলে রাস্তার পাশে ময়লা-আবর্জনা- দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ৩০, ২০১৮

ঘাটাইলে রাস্তার পাশে ময়লা-আবর্জনা- দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া বাজারের পাশে পরিত্যক্ত ডোবায় ময়লা-আর্বজনার পঁচা দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী। দেওপাড়া বাজার থেকে পুর্ব দিকে রাসেল স্টোরের পিছনে রাস্তার ডান পাশে একটি পরিত্যক্ত ডোবায় ময়লা আবর্জনা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে ও পরিবেশ দূষিত হচ্ছে দেখার যেন কেউ নেই। ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। বিকল্প কোন রাস্তা না থাকার কারনে এলাকার মানুষকে ওই রাস্তা দিয়ে নাক বন্ধ করে চলাচল করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বাজারে ব্রয়লার মুুুরগীর দোকান ও নির্দিষ্ট করা কিছু মাংসের দোকান আছে। এসব দোকানের যাবতীয় আবর্জনা ফেলার জন্য বাজারের পাশে নির্দিষ্ট স্থান থাকলেও মাংস ব্যবসায়ীরা ওই নির্দিষ্ট স্থান ব্যবহার না করে পরিত্যক্ত একটি ডোবায় আবর্জনা ফেলছে। এতে করে ময়লা আবর্জনা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। সুষ্ঠুভাবে অপসারন না করার কারণে আশপাশের মানুষ স্বাস্থ্যজনিত রোগে ভুগছে। এ ব্যাপারে যেন দেখার কেউ নাই বলে এলাকাবাসী জানান।
ইউপি সদস্য ওসমান গনি বলে, বাজারে কিছু মুরগী ও মাংসের দোকান আছে তারা সব ময়লা অবর্জনা ওই ডোবায় ফেলাতে এই দুর্গন্ধ ছড়াচ্ছে । 
দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে স্থানীয়দের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Post Top Ad

Responsive Ads Here