মেহের আমজাদ,মেহেরপুর
বঙ্গবন্ধু একাডেমীর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু একাডেমী সম্মাননা স্মারক পাওয়ায় মেহেরপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দদের পক্ষ থেকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পৌসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে পৌরসভার কাউন্সিলরগন সংবর্ধনার আয়োজন করে। এ সময় কাউন্সিলর জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন,নুরুল আশরাফ রাজীব,মীর জাহাঙ্গীর, শাকিল রাব্বি ইভান, মহিলা কাউন্সিলর আল্পনা খাতুন, শিউলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

