মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৯, ২০১৮

মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-
আগামি ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষে মেহেরপুরে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা যুবলীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি মোংলা হোসেন, সাধারন সম্পাদক বাবুল মল্লিক, দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি টনি মিয়া, সাধারণ সম্পাদক মাসুম রেজা,মোনাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি শান্তি রাজ, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুর রহমান ও সাধারন সম্পাদক মিঠু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহামুদ বিপ্লব, বারাদি ইউনিয়ন ইউনিট যুবলীগের সভাপতি রিংকু, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জামান চমন, গাংনী পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মিঠু, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন প্রমুখ। বর্ধিত সভায় মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, গাংনী উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের যুবলীগের সদস্যসহ নেত-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here