সিংড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৭, ২০১৮

সিংড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক !

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আঃ রউফকে (৩১) ১৭৫ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৭,৫০০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামে যুবলীগ নেতা আঃ রউফের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১৭৫ পিস ইয়াবাসহ আঃ রউফকে আটক করা হয়। সে রাণীনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক লাল মাহমুদ তালুকদার বাদী হয়ে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আঃ রউফকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here