মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে নানান আয়োজনের মধ্যদিয়ে নিউজ২৪ এর ৩য় বর্ষে পর্দাপন উৎসব পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে শহরের রেইনবো রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেলটির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাঙামাটি পৌর সভার মেয়র মো. আকবর হোসেন চৌধূরী।
নিউজ২৪ এর রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দৈনিক গিরির্দপণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসাইন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক মো. আনোয়ার আল হোক, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীন, জেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপক মো. আবছার আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ২৪ ঘন্টার খবর পরিবেশনের মাধ্যমে নিউজ টোয়েন্টিফোর খুব অল্প সময়ে দেশ-বিদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি অর্জন করেছে। একই সাথে পার্বত্যাঞ্চলের মানুষের মনও জয় করেছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে সমাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউজ২৪। এ আঞ্চলে মানুষের কথা বলে নিউজ২৪ পার্বত্যাঞ্চলকে সমৃদ্ধশালী করে তুলছে। বক্তরা আরও বলেন, পাহাড়ে প্রকৃতিক দূযোর্গের সময় নিউজ২৪ যে ভূমিকা রেখেছিল তা অবিস্মরণীয়। আশা করি আগামীতেও সুন্দর, সাবলীল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিউজ টোয়েন্টিফোর দেশের শ্রেষ্ঠ টেলিভিশন চ্যানেলের স্থান দখল করবে। আমরা নিউজ২৪ এর দীর্ঘ যাত্রা কামনা করি।
এসময় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

