মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ৩১, ২০১৮

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা



মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০-০৭-১৮) সন্ধ্যা রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপধাক্ষ্য রফিকুল ইসলাম, অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য পল্লব ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য তৌফিকুল বারী বকুল। অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিত সহ-সভাপতি মোমিনুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, আলী রেজা বিচু, সদস্য আজিজুল হক, আবুল হাসনাত দিপু, ফৌজিয়া আফরোজ তুলি,  মহিদুল ইসলাম মুহিদ, মাহ্ফুজুর রহমান খাঁন মুন্না, সুলতানা রাজিয়া টনি, সাবেক সহ-সভাপতি নুরুল আহমেদ, সংগীত শিল্পী সাফিনাজ আরা ইরানী সহ সাংস্কৃতিক কর্মি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসন বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজ বদলের হাতিয়ার হতে পারে-দেশের ঐতিহ্যকে লালন করতে পারে। তিনি বলেন সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন ফৌজিয়া আফরোজ তুলি, আজিজুল হক,ফাতেমা ফারজানা নির্জনা, সুমনা, মোমিনুল ইসলাম, সুলতানা রাজিয়া টনি, হীরা, প্রীয়া, লাজুক প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যদের ফুল ছিটিয়ে বরণ করা হয়্ এবং পরে তাদের ক্রেষ্ট ও উত্তরীয় পরানো হয়।

Post Top Ad

Responsive Ads Here